রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচারে টঙ্গীবাড়ীতে লিফলেট বিতরণ

0
69
ফাইল ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে বিএনপি’র উদ্যোগে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ শে জুলাই) সকাল ১০ টায় সোনারং-টঙ্গীবাড়ী ইউনিয়ন থেকে এ কার্যক্রম শুরু হয়ে উপজেলার ১৩ টি ইউনিয়নের জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব এডভোকেট আব্দুস সালাম আজাদের নেতৃত্বে এ লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ি উপজেলা বিএনপির সভাপতি আলী আজগর রিপন মল্লিক, ধীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন দিলু, পাচগাও ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ সেলিম, হাসাইল বানারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম.এ.জামান এপোলো, যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল গাজী, বিএনপি নেতা মো: মফিজ খান, তাইজুল ইসলাম লিক্সন, মনোয়ার হোসেন বেপারি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মারুফ ইসলাম সেন্টু, মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহবুব মল্লিক, সরকারি বিক্রমপুর টঙ্গীবাড়ী ডিগ্রী কলেজের আহবায়ক তানভীর মল্লিক, সোনারং টঙ্গীবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সজিব আহমেদ ইমন দেওয়ান সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি’র অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here