হরিরামপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বৃক্ষরোপণ অনুষ্ঠিত

0
82
ফাইল ছবি

“গাছ লাগাবো, গাছ বাঁচাবো, আমার সবুজ প্রাণ সবুজ সতেজ করবো এদেশ, খোদার সেরা দান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন হরিরামপুর উপজেলা শাখার উদ্যোগে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় বৃক্ষরোপণ ও অটো শ্রমিকদের মাঝে ফলদ গাছের চারা বিতরণ করেছে করা হয়েছে।

রবিবার (০৬ জুলাই) দুপুরে উপজেলার বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ ও বিতরণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হরিরামপুর উপজেলা জামায়াতের আমির হাফেজ লোকমান হোসেন। এসময় তিনি বলেন, বাংলাদেশে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা হবে শ্রমিক কল্যানের হাত ধরে ইনশাআল্লাহ।

এসময় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন হরিরামপুর উপজেলা শাখার সহকারী সেক্রেটারি মোঃ আলামিন হোসেন বলেন, “বৃক্ষরোপণ শুধু দায়িত্ব নয়, এটি একটি জাতীয় প্রয়োজন। আমাদের পরবর্তী প্রজন্মের জন্য বাসযোগ্য দেশ গড়তে হলে আজ থেকেই কাজ শুরু করতে হবে।”

বৃক্ষরোপণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের হরিরামপুর উপজেলা শাখার সভাপতি আশরাফ আলী খান মিন্টু ও অন্যান্য নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here