মাত্র ১৬ দিনে ১৬০০ বার ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপানের একটি দ্বীপ। আজ সোমবার স্থানীয় মেয়রের বরাতে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
জাপানের প্রত্যন্ত এই দ্বীপের নাম আকুসেকি আইল্যান্ড।এতবার ভূমিকম্প হলেও বড় ধরনের কোনো ক্ষতির ঘটনা ঘটেনি। তবে সবার ভেতর আতঙ্ক কাজ করছে। দ্বীপ ছাড়তে শুরু করেছে স্থানীয়রা।
স্থানীয়রা জানান ২১ জুন থেকে প্রতিনিয়তই দ্বীপটি কেঁপে উঠছে। সেখানকার বাসিন্দার সংখ্যা মাত্র ৮৯ জন। ইতিমধ্যে ৪৪ জন দ্বীপ ছেড়েছে। আর ১৫ জন পাশের একটি দ্বীপে আশ্রয় নিয়েছে।
ভূকম্পনবিদরা জানান, ২১ জুন থেকে ১৫৮২টি ভূমিকম্প রেকর্ড করেছেন তারা। বিশেষজ্ঞরা বলছেন, পানির নিচে কোনো অগ্ন্যুৎপাতের কারণে বারবার দ্বীপটি কেঁপে উঠছে। কতদিন ধরে এই কম্পন চলবে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।GF

