ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ৪, আহত ৩০

0
72

ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাশিয়ার হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৩০ জনেরও বেশি।ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। 

আজ সোমবার ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবা টেলিগ্রামে জানিয়েছে যে, রাশিয়ার হামলায় সুমি অঞ্চলে দুই জন ও ওডেসায় একজন নিহত হয়েছে।

অন্যদিকে খেরসনের গভর্নর ৩৫ বছর বয়সী একজনের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। ইউক্রেনের বিভিন্ন অঞ্চলের কর্মকর্তাদের মতে, রাশিয়ার এই হামলায় ৩০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here