২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ১৩৮ জন

0
50
প্রতীকী ছবি

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারাদেশে আরও ১৩৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, তবে এ সময়ে মৃত্যুর কোনো ঘটনা ঘটেনি। শুক্রবার (১১ জুলাই) সকালে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত বরিশাল বিভাগে সর্বাধিক ৬০ জন রোগী ভর্তি হয়েছেন। ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫ জন, চট্টগ্রাম বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় ২৮ জন, ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ১৯ জন, রাজশাহীতে ৩ জন এবং খুলনা বিভাগে ৩ জন রোগী হাসপাতালে ভর্তি হন।

চলতি বছরের জানুয়ারি থেকে ১১ জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে মোট ১৪ হাজার ৬৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে মারা গেছেন ৫৪ জন, যাদের মধ্যে ২৯ জন পুরুষ এবং ২৫ জন নারী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here