ফরিদপুরে পৌঁছেছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা

0
56
ছবি: সংগৃহীত

খুলনা থেকে ফরিদপুর এসে পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুর ১টা ৪০ মিনিটের দিকে ফরিদপুর সার্কিট হাউজে এসে পৌঁছান তারা।

এনসিপির ফরিদপুর অঞ্চলের সংগঠক মো. রাকিব হাসান জানিয়েছেন, একটু পরে এনসিপির কেন্দ্রীয় ও জেলা নেতারা ফরিদপুর সার্কিট হাউসের সামনে থেকে পদযাত্রা শুরু করবেন। পদযাত্রাটি স্থানীয় জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হবে।

এরপর জাতীয় সংগীতের মধ্য দিয়ে পথসভার আনুষ্ঠানিকতা শুরু হবে। শুরুতে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হবে। পরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, উত্তরাঞ্চলীয় মূখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলীয় মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, তাসনিম জারাসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন।

তিনি বলেন, পথসভা শেষে শহরের আলীপুরের হাসিবুল হাসান লাবলু সড়কে অবস্থিত এনসিপির ফরিদপুর জেলা অফিস উদ্বোধন করবেন কেন্দ্রীয় নেতারা। এরপর রাজবাড়ীর উদ্দেশে রওনা হবেন তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here