পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা

0
62

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে মো.রকি (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।

গতকাল শুক্রবার দুপুরে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের আবুল খায়ের মাষ্টার বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি ওই বাড়ির শেখ ফরিদের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রকি পেশায় একটি স্টিল কোম্পানীর সেলসম্যান ছিলেন। দেড় বছর আগে বিয়ে করেছিলেন রকি। সম্প্রতি বউয়ের সঙ্গে মনোমালিন্য চলছিল। রাগ করে বউ তার বাবার বাড়ি চলে যাওয়ায় হতাশায় ভুগছিলেন রকি। শুক্রবার দুপুরের কোনো এক সময় ঘরের আঁড়ার সাথে ফাঁস নেন রকি। আড়াইটার দিকে ভাত খাওয়ার জন্য ডাক দিলে তার মা জোসনা বেগম রকির মরদেহ আঁড়ার সঙ্গে ঝুলে থাকতে দেখেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) বিমল কর্মকার নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। অভিযোগ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here