আন্তর্জাতিক ফুটবলে আরেকটি মাইলফলক স্পর্শ করলেন লিওনেল মেসি। এক ম্যাচ বিরতির পর আবারও এমএলএসে জোড়া গোল করলেন আর্জেন্টাইন মহাতারকা, আর সেইসঙ্গে ভাঙলেন পর্তুগিজ কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদোর দীর্ঘদিনের এক রেকর্ড।
রোববার (২০ জুলাই) নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে ইন্টার মায়ামির হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন মেসি। প্রতিপক্ষকে ৫-১ গোলে উড়িয়ে দেয়া ম্যাচে জোড়া গোল করার পাশাপাশি একটি গোলে অ্যাসিস্টও করেছেন তিনি। এ জোড়া গোলেই রোনালদোর নন-পেনাল্টি গোলের রেকর্ড ভেঙে ফেলেন মেসি।
এমএলএসের ম্যাচে এদিন রেড বুলসের বিপক্ষে মাত্র ১৫ মিনিটেই পিছিয়ে পড়ে মায়ামি। তবে ২৪ মিনিটেই তারা সমতায় ফেরে জর্দি আলবার গোলে। কয়েকজনের মাঝখান দিয়ে তাকে রক্ষণচেরা একটি পাস বাড়ান মেসি। এর মধ্য দিয়ে ২০০৭ সাল থেকে টানা ১৯ পঞ্জিকাবর্ষে এই আলবিসেলেস্তে তারকা ৩০ বা এর বেশি গোলে সরাসরি অবদান রাখলেন। বার্সেলোনার হয়ে শুরু করা সেই ধারা মেসি ধরে রেখেছেন পিএসজি ও ইন্টার মায়ামিতেও।
মায়ামির এর পরের গোলেও অবদান ছিল মেসির। মিনিট দুয়েকের ব্যবধানে মেসির উড়িয়ে মারা ক্রস বক্সে পেয়ে যান আলবা, এরপর তেলাসকো সেগোভিয়া হয়ে সেটি জালে জড়ায়। প্রথমার্ধের যোগ করা সময়েই ভেনেজুয়েলার এই মিডফিল্ডার নিজের দ্বিতীয় গোলটি করেন। মায়ামির বাকি দুটি গোল আসে মেসির পা থেকে।
৬০ মিনিটে সার্জিও বুসকেটসের লম্বা পাসে বাড়ানো বল নিয়ে গোলরক্ষককে কাটিয়ে ম্যাচে নিজের প্রথম গোল করেন তিনি। ১৫ মিনিট বাদেই বেঞ্জামিন ক্রেমাশ্চির পাস পেয়ে বক্সের মাথা থেকে ক্রস নেন লুইস সুয়ারেজ। যা প্রথমে বুক দিয়ে নামিয়ে এনে পরে বাঁ পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন আলবিসেলেস্তে তারকা।
বিরতির পর শুরু হয় মেসির একক প্রদর্শনী। ৬০ মিনিটে সার্জিও বুসকেটসের চমৎকার পাস ধরে গোলরক্ষককে পরাস্ত করেন মেসি। ৭৫ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে দলের বড় জয় নিশ্চিত করেন তিনি।
এই ম্যাচ দিয়েই মেসি আরও একটি অবিশ্বাস্য কীর্তিতে নাম লেখালেন। ২০০৭ সাল থেকে টানা ১৯টি পঞ্জিকাবর্ষে ৩০ বা তার বেশি গোলে সরাসরি অবদান রেখেছেন তিনি (গোল বা অ্যাসিস্ট)। এই ধারা শুরু হয়েছিল বার্সেলোনার হয়ে, অব্যাহত রয়েছে পিএসজি ও ইন্টার মায়ামিতে।
এ জয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে উঠে এসেছে ইন্টার মায়ামি। ২১ ম্যাচে তাদের সংগ্রহ ৪১ পয়েন্ট। তবে মায়ামির থেকে এগিয়ে থাকা চার দলই খেলেছে ২৪টি করে ম্যাচ। শীর্ষে রয়েছে ন্যাশভিল, ৪৭ পয়েন্ট নিয়ে।
মেসির এমন দুরন্ত ফর্মে ইন্টার মায়ামির শিরোপা স্বপ্ন এখন আরও জোরালো হয়ে উঠেছে।

