অবরুদ্ধ গাজা সীমান্তে প্রবেশের অপেক্ষায় দাঁড়িয়ে আছে ছয় হাজার ত্রাণবাহী ট্রাক।জর্ডান ও মিসর সীমান্তে ইসরায়েলের অনুমতির অপেক্ষায় দাঁড়িয়ে আছে ট্রাকগুলো। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ’র প্রধান ফিলিপ লাজারানি বলেছেন, ‘আমাদের ছয় হাজার ত্রাণবাহী ট্রাক সীমান্তে অপেক্ষা করছে। কিন্তু অনুমতি মিলছে না। ’
হামাসের বিরুদ্ধে চলমান যুদ্ধ শুরু হওয়ার পর রবিবার ভোরে ইসরায়েল গাজায় প্রথমবারের মতো বিমান থেকে মানবিক ত্রাণ পাঠিয়েছে। এছাড়া উপত্যকার কিছু অংশে যুদ্ধ বন্ধ করার এবং ফিলিস্তিনি জনগণের কাছে পণ্য বিতরণের জন্য জাতিসংঘের নিরাপদ পথ তৈরির প্রতিশ্রুতি দিয়েছে।
তবে লাজারানি বলেন, ‘আকাশ থেকে ত্রাণ ফেলে এই সমস্যার সমাধান করা যাবে না। এগুলো দামী, অপর্যাপ্ত। এবং ক্ষুধার্থ গাজাবাসীর ওপর পড়ে মৃত্যুর কারণও হতে পারে। তারা চেয়ে রাস্তা দিয়ে ত্রাণ পৌঁছানো অনেক সহজ ও কার্যকরী।’
আন্তর্জাতিক সংস্থা এবং মানবিক গোষ্ঠীগুলি দাবি করেছে, ইসরায়েলি নিষেধাজ্ঞার কারণে পণ্য বিতরণ করা সম্ভব হচ্ছে না। যুদ্ধবিধ্বস্ত গাজায় ক্রমবর্ধমান ক্ষুধা বৃদ্ধির সঙ্গে সঙ্গে দেশ, গোষ্ঠী এবং কর্মকর্তারা ইসরায়েলর উপর আরও সাহায্যের অনুমতি দেওয়ার জন্য চাপ দিতে থাকে। কারণ অপুষ্টিজনিত মৃত্যু ও যুদ্ধবিধ্বস্ত ক্ষুধা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।

