দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, অপর ট্রাকের চালক নিহত

0
56

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দিয়ে অপর এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাক হেলপার আহত হয়েছেন।

আজ সোমবার সকালে বগুড়া-রংপুর মহাসড়কে শিবগঞ্জ উপজেলার নাগরকান্দী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাকচালকের নাম মনির হোসেন (২৮)। তিনি পঞ্চগড় সদর উপজেলার গোলেয়াপাড়া গ্রামের মাজারুল ইসলামের ছেলে। আহত হেলপার লায়ন মিয়া (২৫) একই উপজেলার দলুয়াপাড়া গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে।তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মল চন্দ্র মহন্ত এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, চালক মনির হোসেন ঘুমাচ্ছিলেন আর হেলপার লায়ন মিয়া ট্রাকটি চালাচ্ছিলেন। সোমবার সকাল ৭টার দিকে মহাসড়কে নাগরকান্দি এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।

দুর্ঘটনার পর হেলপারকে আহত অবস্থায় বের করা গেলেও চালক আটকে পড়েন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে প্রায় চার ঘণ্টা চেষ্টা চালিয়ে চালকের মরদেহ উদ্ধার করে।

ট্রাক দুটি জব্দ করা হয়েছে। চালকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here