জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি সাধারণের জন্য ‘মরার ওপর খাঁড়ার ঘা’: জামায়াত আমির

0
23
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি সাধারণের জন্য ‘মরার ওপর খাঁড়ার ঘা’: জামায়াত আমির

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম নিম্নমুখী থাকা সত্ত্বেও দেশে নতুন করে জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের নামে দাম বাড়ানোকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে এ সিদ্ধান্তকে সাধারণ মানুষের জন্য “মরার ওপর খাঁড়ার ঘা” বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।

শনিবার (১৮ এপ্রিল) রাতে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ঘোষণা আসার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই প্রতিক্রিয়া জানান।

সরকারের জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে বিরোধীদলীয় এই নেতা লেখেন, ‘বিশ্ববাজারে যখন জ্বালানি তেলের দাম কমে আসছে, তখন বাংলাদেশে দর সমন্বয়ের নামে নতুন করে জ্বালানি তেলের দাম বাড়ানোর যে ঘোষণা দেওয়া হয়েছে, তা খুবই দুঃখজনক।’

তিনি আরও লেখেন, ‘জনজীবনে মানুষ এমনিতেই জীবনযাত্রার ব্যয় নির্বাহে হাঁসফাঁস করছে। এই চরম সংকটের মুহূর্তে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি মরার ওপর খাঁড়ার ঘা হিসেবেই আবির্ভূত হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here