৪ বছর পর মিয়ানমারে জরুরি অবস্থা প্রত্যাহার, ডিসেম্বরে জাতীয় নির্বাচন

0
44

চার বছরেরও বেশি সময় পর মিয়ানমারের সামরিক জান্তা সরকার অবশেষে দেশে জারি করা জরুরি অবস্থা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৩১ জুলাই) এ সংক্রান্ত ঘোষণা দেওয়া হয়, যা নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

মিয়ানমার সেনাবাহিনীর মুখপাত্র জাও মিন তুন সাংবাদিকদের পাঠানো এক বার্তায় বলেন, “আজ থেকে জরুরি অবস্থা বাতিল করা হলো।”

২০২১ সালের ফেব্রুয়ারিতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাত করে দেশটির সেনাবাহিনী জরুরি অবস্থা জারি করেছিল। এই সময়জুড়ে রাজনৈতিক অস্থিরতা, বিক্ষোভ ও সহিংসতা চলেছে।

ডিসেম্বরে নির্বাচনকে কেন্দ্র করে জান্তা সরকার প্রস্তুতি জোরদার করলেও বিরোধী দলগুলো ইতিমধ্যে তা বর্জনের ঘোষণা দিয়েছে। এছাড়া, আন্তর্জাতিক সম্প্রদায় ও পর্যবেক্ষকরা এ নির্বাচনকে অবাধ ও নিরপেক্ষ হবে না বলে সমালোচনা করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here