ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়ক অবরোধ

0
112

সরকারের পক্ষ থেকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডিপিপি অনুমোদনে ইতিবাচক সাড়া না পাওয়ায় সিরাজগঞ্জে ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

রোববার (১০ আগস্ট) সকাল ১১টা থেকে হাটিকুমরুল গোলচত্বর এলাকায় ঢাকা-রাজশাহী, ঢাকা-পাবনা ও ঢাকা-রংপুর সড়ক বন্ধ রাখা হয়েছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ জানান, শিক্ষার্থীরা ঢাকামুখী এবং উত্তরবঙ্গগামী লেন অবরোধ করে বিক্ষোভ চালাচ্ছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here