যুক্তরাষ্ট্রে সুপারশপে বন্দুকধারীর হামলায় শিশুসহ নিহত ৩

0
49

যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের অস্টিন শহরে একটি সুপারশপে বন্দুকধারীর হামলায় এক শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। 

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার (১১ আগস্ট) দুপুর ২টা ১৫ মিনিটের দিকে রিসার্চ বুলেভার্ডে অবস্থিত টার্গেট স্টোরের পার্কিং লটে গুলির ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন এক হামলাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অস্টিনের পুলিশ প্রধান লিসা ডেভিস জানান, হামলাকারী একজন ত্রিশোর্ধ্ব পুরুষ এবং তার মানসিক সমস্যার ইতিহাস রয়েছে।

পুলিশ জানায়, গুলি চালানোর পর নিহতদের মধ্যে একজনের গাড়ি নিয়ে পালিয়ে যান হামলাকারী। পরে ওই এলাকা থেকে কিছু দূরে গিয়ে গাড়িটি দুর্ঘটনার শিকার হয়। এরপর ওই ব্যক্তি একটি গাড়ির শোরুম থেকে আরেকটি গাড়ি ছিনতাই করে। এরপর শহরের দক্ষিণাঞ্চলে সন্দেহভাজনকে গাড়ি থেকে নেমে পালাতে দেখা যায়। এ সময় আরেক ব্যক্তি পুলিশকে ফোন করলে, ঘটনাস্থলে থেকে আটক করা হয়।

হামলার পর জরুরি সেবাদানকারী কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তিনজন ভুক্তভোগীকে দেখাতে পান। তাদের মধ্যে দুইজন ঘটনাস্থলেই মারা যান এবং তৃতীয় জনকে হাসপাতালে নেয়ার পর মৃত ঘোষণা করা হয়। হতাহতদের তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।

এখনো হামলার উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে বলে জানানো হয়েছে।

সূত্র: সিএনএন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here