সরকারি সাত কলেজ নিয়ে গঠিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে।
শুক্রবার (২২ আগস্ট) বিকাল ৩টায় কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সাতটি ক্যাম্পাসেই হবে এ পরীক্ষা।
ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন প্রশাসক ঢাকা কলেজের অধ্যক্ষ এ কে এম ইলিয়াস ঢাকা কলেজ কেন্দ্র পরিদর্শন করবেন।
বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, আজকের পরীক্ষা পরিদর্শনে আমি থাকছি, ইউজিসি সদস্যরা থাকবেন। আগামীকালও দুই বেলা ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

