চাকসু নির্বাচনের আগে চবিতে প্রশাসনিক পদে বড় রদবদল

0
52

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দীকে নতুন প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলামের স্বাক্ষরিত অফিস আদেশে জানানো হয়, আগামী এক বছরের জন্য তার দায়িত্ব কার্যকর হবে। আগামী ২৩ সেপ্টেম্বর তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।

অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, নতুন প্রক্টরের নিয়োগে ভাতা ও অন্যান্য সুবিধা নিশ্চিত করা হয়েছে।

সম্প্রতি চবিতে সংঘর্ষ ও নানা অসঙ্গতিমূলক ঘটনার কারণে শিক্ষার্থীদের মধ্যে প্রশাসনের প্রতি বিরূপ মনোভাব তৈরি হয়। গত ৩০ ও ৩১ আগস্ট স্থানীয় দুর্বৃত্তদের হামলার পর শিক্ষার্থীরা প্রক্টরের পদত্যাগ ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে আন্দোলন শুরু করে। এর ধারাবাহিকতায় ১০ সেপ্টেম্বর ৫২ ঘণ্টার আমরণ অনশনে অংশ নেন নয়জন শিক্ষার্থী। তাদের দাবির মধ্যে প্রশাসনের ব্যর্থতার স্বীকারোক্তি ও প্রক্টরিয়াল বডির ক্ষমা চাওয়ার বিষয়ও ছিল।

বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, নতুন প্রক্টর নিয়োগের মাধ্যমে প্রশাসন নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে চায়, বিশেষ করে আসন্ন চাকসু নির্বাচনকে সামনে রেখে।