শেরপুরে গণসংযোগে ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা

বিএনপি ক্ষমতায় গেলে অনুন্নত এলাকায় অগ্রাধিকারভিত্তিক উন্নয়নের প্রতিশ্রুতি

0
112

ড্যাবের কেন্দ্রীয় নেত্রী ও শেরপুর-১ (সদর) আসনের বিএনপির ২০১৮ সালের এমপি প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে এবং তিনি যদি সংসদ সদস্য নির্বাচিত হতে পারেন, তাহলে অনুন্নত চরাঞ্চলসহ সব এলাকায় সমানতালে উন্নয়ন করা হবে।

তিনি বলেন, “কোনো বৈষম্য না করে পৌরসভা ও ১৪টি ইউনিয়নে উন্নয়ন করা হবে। তবে পিছিয়ে পড়া চরাঞ্চলের দিকে বিশেষ নজর দেওয়া হবে। স্বাস্থ্যখাতে যে অব্যবস্থাপনা রয়েছে তা দূর করে সঠিক চিকিৎসা নিশ্চিত করা হবে। পাশাপাশি নারীদের কর্মক্ষম করে তুলতে প্রশিক্ষণসহ কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।”

সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের নিমতলা মাদ্রাসা, নাগপাড়া বাজার ও যোগিনীমুরা জেডিএস মোড়ে গণসংযোগ, পথসভা এবং তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।

ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা আরও বলেন, “২০১৮ সালে মানুষ আমাকে সমর্থন করেছিল। আমরা জনগণের কাছে যাচ্ছি, তাঁদের দুঃখ-কষ্টের কথা জানি। কিন্তু পিআর পদ্ধতিতে নির্বাচন হলে জনগণ কাকে ভোট দেবে, আর এমপি কে হবে—তা জনগণের হাতে থাকে না। তাই জনগণ পিআর চায় না।”

এ সময় পথসভা ও গণসংযোগে উপস্থিত ছিলেন শেরপুর সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম ও রফিকুল ইসলাম শিপন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, জেলা ছাত্রদলের সভাপতি হাসেম সিদ্দিকী বাবু, সাধারণ সম্পাদক নাঈম হাসান উজ্জলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।