গাজীপুরের কালীগঞ্জে কালীগঞ্জ নিউ আধুনিক হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। লাইসেন্স নবায়ন না থাকা, পর্যাপ্ত জনবলের অভাব এবং অপরিচ্ছন্ন পরিবেশের কারণে এই জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানকালে হাসপাতালটির পরিচালক বন্যা আক্তারের বিরুদ্ধে মেডিকেল প্র্যাকটিস, বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরীজ (রেগুলেশন) অর্ডিনেন্স এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মামলা দায়ের করা হয়।
অভিযানের সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশীদ, বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম, স্যানিটারি ইন্সপেক্টর দেব প্রসাদ মিত্র এবং থানা পুলিশ।


