আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে টানা পাঁচ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত এই দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে, ৪ অক্টোবর সকাল থেকে বন্দরের কার্যক্রম আবার যথানিয়মে শুরু হবে।
বন্দর কর্তৃপক্ষ আরও জানিয়েছে যে, এই সময়কালে বাংলাদেশ ও ভারতের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। এছাড়া, কাস্টমস হাউস ও বন্দরের অভ্যন্তরীণ কাজ চালু থাকবে এবং ভারতীয় পণ্যবাহী ট্রাকগুলো খালাস শেষে নিজ দেশে ফিরে যেতে পারবে।

