ডেঙ্গুতে একদিনে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৩৫ জন

0
79

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৩ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ৭৩৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর ফলে চলতি বছর এখন পর্যন্ত মশাবাহিত এই রোগটিতে মৃতের সংখ্যা বেড়ে ১৯৫ জনে দাঁড়িয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা বিভাগ ও বরিশাল বিভাগে একজন করে মোট তিনজনের মৃত্যু হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগে ১৫৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১২১ জন, বরিশাল বিভাগে ১১৬ জন, চট্টগ্রাম বিভাগে ৯৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৯৫ জন, রাজশাহী বিভাগে ৫৭ জন, খুলনা বিভাগে ৩৯ জন, ময়মনসিংহ বিভাগে ৩৫ জন, রংপুর বিভাগে ১৪ জন এবং সিলেট বিভাগে ৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ১৯৫ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনেই সবচেয়ে বেশি (৯৩ জন)। এছাড়াও, বরিশাল বিভাগে ২৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৬ জন, চট্টগ্রাম বিভাগে ২৩ জন, রাজশাহী বিভাগে ১০ জন, ময়মনসিংহ বিভাগে ৬ জন, খুলনা বিভাগে ৫ জন এবং ঢাকা বিভাগে ৩ জনের মৃত্যু হয়েছে।