বিশিষ্ট ইসলামী বক্তা ও ধর্মীয় চিন্তাবিদ ড. জাকির নায়েক প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন। আগামী ২৮ নভেম্বর তিনি ঢাকায় একটি অনুষ্ঠানে যোগ দিতে আসবেন বলে জানা গেছে।
ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের কর্ণধার রাজ সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সবকিছু ঠিক থাকলে ড. জাকির নায়েক ২৮ নভেম্বর ঢাকায় এসে তাঁর নিজের একটি অনুষ্ঠানে উপস্থিত হবেন। প্রাথমিকভাবে অনুষ্ঠানটি ঢাকার আগারগাঁওয়ে আয়োজনের পরিকল্পনা চলছে।
তিনি আরও জানান, এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে আগামী ২০ অক্টোবরের পরে একটি সংবাদ সম্মেলন করা হবে।