নারায়ণগঞ্জ ৩০০ শয্যার হাসপাতালে দালাল চক্রের ১৪ সদস্য আটক, কারাদণ্ড

0
37

নারায়ণগঞ্জ শহরের খানপুর ৩০০ শয্যার হাসপাতালে যৌথবাহিনীর অভিযানে দালাল চক্রের নারীসহ মোট ১৪ সদস্যকে আটক করা হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) দুপুরে র‍্যাব ও জেলা প্রশাসন এই অভিযান পরিচালনা করে। অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত আটকৃতদের মধ্যে সাতজন নারীকে তিন দিন করে এবং বাকি সাতজনকে সাত দিনের কারাদণ্ড প্রদান করেন।

জেলা প্রশাসনের নিবার্হী ম্যাজিস্ট্রেট টি এম রাহসিন কবির জানান, “দীর্ঘদিন ধরে এই দালাল চক্রের সদস্যরা হাসপাতালে আগত রোগীদের নানাভাবে হয়রানি করছে আসছে। তারা রোগীদের প্রতারণার ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেয়।” এই সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসন ও র‍্যাব যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।

কারাদণ্ডপ্রাপ্ত ১৪ জন হলেন: মো. চিনু ইসলাম (৩৮), সোমন মিয়া (২৫), কামরুল ইসলাম (৩০), মো. আলমগীর কবির (৪৫), মো. মাসুম (৪০), মো. ফরিদ (২৫), মো. রবিন (৩৮), শিউলি আক্তার (৩৫), ফরিদা পারভীন (৫২), মোছা. আম্বিয়া (৪৮), রাজিয়া বেগম (৪৫), কাকুলি আক্তার (৩৬), মোছা. রোখসানা (৫০) ও মোছা. মাকছুদা (২৫)।