রংপুরে বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার, এলাকায় আতঙ্ক

0
47

রংপুরের পীরগঞ্জ উপজেলার রামনাথ ইউনিয়নের খেদমতপুর শিমুলতলা এলাকায় এক বৃদ্ধা আকলিমা বেগমের (৬৫) গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পীরগঞ্জ থানা পুলিশ। নিহত আকলিমা বেগম ওই গ্রামের হাকিম মিয়ার স্ত্রী।

সূত্রে জানা গেছে, গত শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময় এই হত্যাকাণ্ড ঘটে। শনিবার সকালে স্থানীয়রা আকলিমা বেগমের ঘরে রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের কারণ ও এর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে এবং এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় এলাকাবাসী উদ্বিগ্ন এবং তাদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।