শাহজালাল কার্গো ভিলেজের আগুন: নিয়ন্ত্রণে ৩৬ ইউনিট, আহত ১৭ আনসার সদস্য

0
45

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট কাজ করছে। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত আগুনের তীব্রতা কমেনি।

এই অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নেভানোর কাজে যুক্ত থাকা আনসার ও ভিডিপির ১৭ জন সদস্য আহত হয়েছেন।

শনিবার (১৮ অক্টোবর) বিকেলে আনসার ও ভিডিপির গণসংযোগ কর্মকর্তা মো. আশিকুজ্জামান এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ঘটনাস্থলে আনসার ও ভিডিপির এক হাজার সদস্য মোতায়েন করা হয়েছে।
আহত ১৭ জন আনসার সদস্যের মধ্যে নয়জনকে সিএমএইচে এবং বাকি আটজনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুপুরে বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগে। ফায়ার সার্ভিসের পাশাপাশি বাংলাদেশ বিমানবাহিনীর দুটি ফায়ার ইউনিট, নৌবাহিনী ও সেনাবাহিনীও আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এছাড়া উদ্ধার সহায়তায় বিজিবির ২ প্লাটুন সদস্য যোগ দিয়েছে।