সাংবাদিক হায়াত হত্যা মামলার প্রধান আসামি ইস্রাফিল নারায়ণগঞ্জে গ্রেপ্তার

0
45

বাগেরহাটের চাঞ্চল্যকর সাংবাদিক হায়াত হত্যা মামলার প্রধান আসামি ইস্রাফিলকে (৫০) যৌথ অভিযানে গ্রেপ্তার করেছে র‍্যাব ৬ ও র‍্যাব-১১। শুক্রবার (১৭ অক্টোবর) দিনগত রাতে নারায়ণগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৬ এক প্রেস বার্তায় এই তথ্য নিশ্চিত করেছে। প্রেস বার্তায় জানানো হয়, ১৭ অক্টোবর রাতে র‍্যাব-৬ ও র‍্যাব-১১-এর যৌথ দল নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন বৈদ্যেরবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ইস্রাফিল বাগেরহাট জেলাসদরের হাড়িখালি গ্রামের মৃত সালামের ছেলে এবং এই হত্যা মামলার ১নং এজাহার নামীয় আসামি। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত ৩ অক্টোবর সাংবাদিক এস এম হায়াত আলী বাগেরহাট সদর থানা এলাকার হাড়িখালী গ্রামে দুর্বৃত্তদের আক্রমণের শিকার হন। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় ভিকটিমের পরিবার বাদী হয়ে বাগেরহাট সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে।