পাকিস্তানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বাড়াতে চায় অন্তর্বর্তী সরকার

0
56

অন্তর্বর্তীকালীন সরকার পাকিস্তানের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে আগ্রহী। অর্থনৈতিক স্বার্থের বিষয়টি বিবেচনা করেই সরকার ইসলামাবাদ-এর দিকে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

আসন্ন পাকিস্তান অর্থমন্ত্রীর সফর প্রসঙ্গে জানতে চাওয়া হলে মো. তৌহিদ হোসেন বলেন, “পাকিস্তানের সঙ্গে আমরা একটি স্বাভাবিক সম্পর্ক চাই। সেই স্বাভাবিক সম্পর্কের মধ্যে এ ধরনের সফর অন্তর্ভুক্ত। তারা যদি সফরে আসে আমরা স্বাগত জানাবো, এটাই স্বাভাবিক এবং আমরা তাই করছি।”

তিনি জোর দিয়ে বলেন, “আমরা চাই পাকিস্তানের সঙ্গে আমাদের অর্থনৈতিক সহযোগিতা বাড়ুক। যেটা অনেকটা একতরফাভাবে আটকে রাখা হয়েছিল অনেকদিন। স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার ক্ষেত্রে বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে আমাদের স্বার্থ আছে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা এবং সেটাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে। আমার মনে হয়, আমরা সেভাবেই এগোচ্ছি।”

তিস্তা প্রকল্প বাস্তবায়নে চীনের ঋণ সহায়তা সম্পর্কিত কোনো অগ্রগতি আছে কি না জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা জানান, “এই মুহূর্তে আমার কাছে কোনো আপডেট নেই।”