নওগাঁ সীমান্ত থেকে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

0
38

নওগাঁর পোরশা সীমান্ত থেকে আইয়ুব আলী (৩৫) নামে এক যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার ভোরে উপজেলার নিতপুর সীমান্তের ২৩১ নম্বর পিলার এলাকায় এই ঘটনা ঘটে।

আইয়ুব আলী উপজেলার নিতপুর গোপালগঞ্জ গ্রামের আব্দুল মান্নানের ছেলে। স্থানীয় সূত্র জানায়, ভোরে আইয়ুব আলী মাঠে কাজ করতে গেলে ভারতের ক্যাদারীপাড়া ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাকে আটক করে ভারতে নিয়ে যায়। এ ঘটনায় সীমান্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

নওগাঁ-১৬ বিজিবির নিতপুর ক্যাম্পের সুবেদার মাহফুজুর রহমান বলেন, “আমরা জানতে পেরেছি বিএসএফ সদস্যরা আইয়ুব আলীকে আটক করে ভারতের হরিপুর থানায় হস্তান্তর করেছে। তাঁকে ফেরত আনতে প্রয়োজনীয় কূটনৈতিক ও প্রশাসনিক উদ্যোগ নেওয়া হচ্ছে।”