পুলিশ প্রশাসনে বড় রদবদল এনেছে সরকার। পুলিশ সুপার পদমর্যাদার ৯ জন কর্মকর্তা এবং অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ২ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। পাশাপাশি আরও ২ কর্মকর্তার বদলির আদেশ বাতিল করা হয়েছে।
রবিবার (২৬ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাক্ষর করেন উপ-সচিব মো. মাহবুবুর রহমান।
বদলিকৃত পুলিশ সুপাররা হলেন—
এসবির এম এম হাসানুল জাহীদ, বদলি হয়ে রাজশাহীর সারদায়
পিবিআইয়ের মোহাম্মদ সালাহ উদ্দিন তালুকদার, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ে
টাঙ্গাইল পিটিসির আ ফ ম আল কিবরিয়া, সিআইডিতে
গাইবান্ধা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের মো. আবু সায়েম প্রধান, রংপুর পিটিসিতে
ডিএমপির মো. শফিকুল ইসলাম, পুলিশ সদর দপ্তরে
পুলিশ স্টাফ কলেজের কাজী মুহাম্মাদ শফি ইকবাল, সিআইডিতে
পিবিআইয়ের মুহাম্মদ কামাল হোসেন, গাইবান্ধা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে
এপিবিএনের উক্য সিং, পিবিআইতে
জাতিসংঘ মিশন থেকে প্রত্যাগত মুহাম্মদ ইসমাইল হুসাইন, পুলিশ সদর দপ্তরে
অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার বদলিকৃত কর্মকর্তারা হলেন—
রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত সনাতন চক্রবর্তী, বদলি হয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশে
শিল্পাঞ্চল পুলিশের মোহাম্মদ ফখরুজ্জামান, বদলি হয়ে শেরপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে
এছাড়া যাদের বদলির আদেশ বাতিল করা হয়েছে তারা হলেন—
পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু ইউসুফ
র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুর রহমান

