ঢাকায় ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি মহাসচিবের বৈঠক

0
54

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক মঙ্গলবার বিকেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিকেল ৩টার দিকে এ বৈঠক শুরু হয়।

দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ও যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক এবং চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল।

বৈঠকে দুই পক্ষের মধ্যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক প্রক্রিয়া এবং আসন্ন জাতীয় রাজনীতির সার্বিক দিক নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।