এআই নির্ভর অপপ্রচার ঠেকাতে টিকটকের সঙ্গে বৈঠকে নির্বাচন কমিশন

0
55

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অপপ্রচার ও ডিজইনফরমেশন ঠেকাতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) টিকটক প্রতিনিধিদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছে।

বুধবার (২৯ অক্টোবর) নির্বাচন ভবনে এই বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন অংশ নেন।

টিকটকের দক্ষিণ এশিয়া প্রধান (পাবলিক পলিসি অ্যান্ড গভর্নমেন্ট রিলেশন) ফেরদৌস মুত্তাকিম, বৈশ্বিক লিগ্যাল বিজনেস পার্টনার আদিল শাহ এবং বাংলাদেশ প্রধান আবু নাঈম বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠক সূত্রে জানা যায়, এআইসহ বিভিন্ন ধরনের অপপ্রচার ঠেকাতে টিকটক কীভাবে সহযোগিতা করতে পারে সে বিষয়ে আলোচনা হয়। তবে উভয় পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক মন্তব্য আসেনি।

এর আগে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টিকটক ও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠানের কাছে সহযোগিতা চেয়েছিল নির্বাচন কমিশন।