যশোরের শার্শা উপজেলার বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ৮ লাখ ৮ হাজার টাকা মূল্যের আমদানি নিষিদ্ধ হোমিও ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (০১ নভেম্বর) সকালে যশোর- ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।
লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালানো হয়। অভিযানে আমদানি নিষিদ্ধ বিপুল পরিমাণ ভারতীয় হোমিওপ্যাথিক ওষুধের একটি চালান জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মূল্য: ৮ লাখ ৮ হাজার টাকা।
তিনি আরও বলেন, অভিযানের সময় কোনো চোরাকারবারীকে আটক করা যায়নি।
অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী দৃঢ়তার সাথে জানান, সীমান্ত এলাকায় চোরাকারবারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।