বাংলাদেশ সিভিল সার্ভিসে (বিসিএস) যোগদানের জন্য অনুষ্ঠিত ৪৩ ও ৪৪তমসহ চলমান সব বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করে বৈষম্যের শিকার হওয়ার অভিযোগ এনে শনিবার শাহবাগে কর্মসূচি পালন করছিলেন শিক্ষার্থীরা। পরে সন্ধ্যা সোয়া ৫টার দিকে দাবি আদায়ে শিক্ষার্থীরা **’লং মার্চ টু যমুনা’**র উদ্দেশে রওনা হলে পুলিশের বাধার মুখে পড়েন।
যমুনার উদ্দেশে রওনা দেওয়ার পর পুলিশ তাদের বাধা দেয়। এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়।
আন্দোলনরত শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো:
১. অধিযাচনকৃত পদসহ ৪৪তম বিসিএসের পুনঃফলাফল দ্রুত প্রকাশ করতে হবে।
২. নন-ক্যাডার পদে নিয়োগ বিধিমালা ২০২৫ অবিলম্বে প্রধান উপদেষ্টার স্বাক্ষর ও অনুমোদনের মাধ্যমে গেজেট আকারে প্রকাশ করে ৪৩, ৪৪তমসহ চলমান প্রত্যেক বিসিএস থেকে নন-ক্যাডার পদে সুপারিশের ব্যবস্থা করতে হবে।
৩. ৪৩তম বিসিএস নন-ক্যাডার প্রার্থীদের জন্য অধিযাচনকৃত পদসমূহে দ্রুততম সময়ের মধ্যে সুপারিশ করতে হবে।