সারা দেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। চলতি বছরের মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮৩ জনে। একই সময়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১,১৬২ জন বেড়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার থেকে রবিবার (২ নভেম্বর) প্রকাশিত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিশেষ করে, বরিশাল বিভাগে ১৬৩, চট্টগ্রাম বিভাগে ১০৮, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরে ৭৬, ঢাকা উত্তর সিটিতে ২৬১, ঢাকা দক্ষিণ সিটিতে ১৭৫, খুলনা বিভাগের সিটি করপোরেশনের বাইরে ১৫৪, ময়মনসিংহ বিভাগের সিটি করপোরেশনের বাইরে ৮৭, রাজশাহী বিভাগের সিটি করপোরেশনের বাইরে ৯৮ এবং সিলেট বিভাগের সিটি করপোরেশনের বাইরে ৮ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
আজ পর্যন্ত শনাক্ত রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ৭১ হাজার ৬৭৫ জনে।