জাতীয় বিপ্লব ও সংহতি দিবস (৭ নভেম্বর) উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
সোমবার (৩ নভেম্বর) এক যৌথ বিবৃতিতে সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ কর্মসূচির ঘোষণা দেন।
ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলমের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সভাপতি ও সাধারণ সম্পাদক নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন।
৭ নভেম্বর (শুক্রবার) সকাল ১০টায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীর উত্তম) মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ।
৭ নভেম্বর উপলক্ষে সারাদেশের সব বিশ্ববিদ্যালয় ও কলেজে পোস্টার সাঁটানো।
৭ নভেম্বর বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রদলের আয়োজনে আলোকচিত্র প্রদর্শনী এবং বিকেল ৩টায় নয়াপল্টনে বিএনপির র্যালিতে অংশগ্রহণ।
৮ নভেম্বর সারাদেশের সব বিশ্ববিদ্যালয়, মহানগর ও জেলায় আলোচনা সভা।
৮ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের উদ্যোগে বিশেষ আলোচনা সভা।

