দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হয়েছে। রোববার (২ নভেম্বর) সকাল ৮টা থেকে সোমবার (৩ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১,১৪৭ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার (৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু ২৮৮ জন, আর হাসপাতালে ভর্তি হয়েছেন ৭২ হাজার ৮২২ জন।
বিভাগভিত্তিক আক্রান্তের পরিসংখ্যান:
ঢাকা উত্তর সিটি করপোরেশন: ২৮৪ জন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন: ১৪৫ জন
ঢাকা বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ২৬৬ জন
চট্টগ্রাম বিভাগ: ৯৮ জন
বরিশাল বিভাগ: ১৩২ জন
খুলনা বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ৫৯ জন
ময়মনসিংহ বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ৬৫ জন
রাজশাহী বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ৭০ জন
রংপুর বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ১৯ জন
সিলেট বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ৯ জন

