ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন মাহমুদুল হাসান

0
111

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মাহমুদুল হাসান।

সোমবার (৩ নভেম্বর) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিটি করপোরেশন–১ শাখার যুগ্ম সচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের ঘোষণা দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ ২০২৪-এর ধারা ২৫ (ক) (৩) অনুযায়ী, মাহমুদুল হাসান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব ও ক্ষমতা পালন করবেন।

তিনি তাঁর বর্তমান দায়িত্বের পাশাপাশি এই পদে কাজ করবেন এবং নিয়ম অনুযায়ী দায়িত্ব ভাতা পাবেন।

এর আগে, গত ২৯ অক্টোবর স্থানীয় সরকার মন্ত্রণালয় ডিএসসিসির প্রশাসক মো. শাহজাহান মিয়াকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়। তবে, তাঁকে অপসারণের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।