নাসা গ্রুপের নজরুল ও দেশ টিভির আরিফ নতুন মামলায় গ্রেফতার

0
50

জুলাই আন্দোলনের সময় রাজধানীর গুলশান থানা এলাকায় নিহত কামাল হোসেন প্রকাশ সবুজ হত্যা মামলায় নাসা গ্রুপের সাবেক কর্ণধার নজরুল ইসলাম মজুমদারকে গ্রেফতার দেখিয়েছে আদালত। একই সঙ্গে কোতয়ালি থানার মামলায় দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানকেও সন্দেহাতীত আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত পুলিশের আবেদনের ভিত্তিতে এই আদেশ দেন।

গত ২৮ ও ৩০ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তারা আরিফ ও নজরুল ইসলামকে গ্রেফতার দেখানোর জন্য আদালতে আবেদন করেছিলেন। সোমবার আসামিদের আদালতে হাজির করা হলে শুনানির পর গ্রেফতার আবেদন মঞ্জুর করা হয়।

আরিফ হাসানের বিরুদ্ধে অভিযোগ, গত বছরের ৫ আগস্ট কোতয়ালী থানার সিএমএম কোর্ট এলাকায় জুলাই আন্দোলনে অংশ নেওয়ার সময় গুলির আঘাতে আহত হন রোফায়েদ হাসান। আহত রোফায়েদ এখনও শারীরিক ও মানসিকভাবে অনার্স্থিত। এ ঘটনায় ১৪ নভেম্বর কোতয়ালী থানায় মামলা দায়ের করা হয়।

নজরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ, গত বছরের ১৯ জুলাই গুলশান থানার শাহজাদপুর বাটার গলি এলাকায় আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে কামাল হোসেন প্রকাশ সবুজ নিহত হন। এই ঘটনায় ৭ জুলাই গুলশান থানায় মামলা হয়।

নজরুল ইসলাম গত ১ অক্টোবর গুলশান থেকে গ্রেফতার হন এবং আরিফ হাসান গত বছরের ১৬ নভেম্বর বিদেশ গমনকালে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। উভয় আসামি বর্তমানে কারাগারে রয়েছেন।