২৩৭ আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত

0
114

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৭টি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। দলটির কেন্দ্রীয় কমিটি এই প্রার্থীদের তালিকা অনুমোদন করেছে।

সোমবার (৩ নভেম্বর) গুলশান বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বেগম খালেদা জিয়া দিনাজপুর -৩ ও বগুড়া ৭ আসন থেকে তিনি নির্বাচন করবেন।

ঘোষিত তালিকা অনুযায়ী, দিনাজপুর-৩ ও বগুড়া-৭ আসন থেকে সংসদ সদস্য পদে লড়বেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া; বগুড়া-৬ আসনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান; ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর; দলের স্থায়ী কমিটির সদস্য সিরাজগঞ্জ-২ ইকবাল হাসান মাহমুদ টুকু; দলের স্থায়ী কমিটির সদস্য ভোলা-৩ মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ; ঢাকা-৩ আসনে গয়েশ্বর চন্দ্র রায়; ঢাকা-৬ আসনে ইশরাক হোসেন, ঢাকা-৮ মির্জা আব্বাস; নেত্রকোণা-৪ আসনে লুৎফুজ্জামান বাবর; গোপালগঞ্জ-৩ আসনে এসএম জিলানী।

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে ডিসেম্বরের শুরুর দিকে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, নজরুল ইসলাম খান, এ জেড এম জাহিদ হোসেন, মির্জা আব্বাস, হাফিজ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া সংবাদ সম্মেলনে বিএনপির সাংগঠনিক ও সহসাংগঠনিক সম্পাদকরা উপস্থিত ছিলেন।

২৩৭ আসনে বিএনপির প্রার্থীদের তালিকা দেখুন

সূত্র: সময়ের আলো