বঙ্গোপসাগরে লঘুচাপ, চট্টগ্রামে হালকা বৃষ্টি সম্ভাবনা

0
41

পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও মিয়ানমার উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা উত্তর-উত্তরপশ্চিম বরাবর মায়ানমার-বাংলাদেশ উপকূলের দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে আগামী বুধবার দেশের কিছু এলাকায় বৃষ্টি বাড়তে পারে, বিশেষ করে চট্টগ্রাম বিভাগে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলছেন, আগামী ৫ ও ৬ নভেম্বর দেশের সীমিত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। তবে সামগ্রিকভাবে বড় কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।

আগামী ১০ নভেম্বরের পর থেকে দেশের তাপমাত্রা ধীরে ধীরে কমতে পারে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি চট্টগ্রামে ৭ মিলিমিটার হয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফেনী ও কক্সবাজার কুতুবদিয়ায় ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস।

আগামীকাল মঙ্গলবারও বড় পরিসরে বৃষ্টির আশা নেই, তবে চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের কিছু জায়গায় আমাদের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আবহাওয়া ও শুষ্ক থাকবে।