চট্টগ্রাম নগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের দলীয় প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হয়েছেন।
বুধবার (৫ নভেম্বর) বিকেলে নগরীর হামজারবাগ এলাকায় নির্বাচনী গণসংযোগ চলাকালে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সময় তিনি গণসংযোগে অংশ নিচ্ছিলেন, এ সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সংঘর্ষে এরশাদ উল্লাহ ছাড়াও বেশ কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চালায়।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে, এবং আইনশৃঙ্খলা বাহিনী অতিরিক্ত টহল জোরদার করেছে বলে জানা গেছে।