জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, তাদের দল এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এবং দেশের সব আসনেই “শাপলা কলি” প্রতীকে প্রার্থী দেওয়ার পরিকল্পনা করছে।
বুধবার (৫ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আমরা এককভাবে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। সে লক্ষ্যে সব কটি আসনেই শাপলা কলির জন্য প্রার্থী দেওয়ার কাজ করছি।”
সম্ভাব্য রাজনৈতিক সমঝোতা বা জোট সম্পর্কে জানতে চাইলে নাহিদ ইসলাম বলেন, “সমঝোতা বা জোট রাজনৈতিক বা আদর্শিক জায়গা থেকে হতে পারে। জুলাই সনদ ও আমাদের সংস্কারের দাবিগুলোর সঙ্গে যদি কোনো দল ঐক্যবদ্ধ বা সংহতি প্রকাশ করে, সে ক্ষেত্রে জোটের বিষয়টি বিবেচনা করা হতে পারে। তবে আমরা এখন পর্যন্ত এককভাবেই এগোচ্ছি।”
দলীয় সূত্রে জানা গেছে, এনসিপি ইতোমধ্যে বিভিন্ন আসনে সম্ভাব্য প্রার্থীদের যাচাই-বাছাইয়ের কাজ শুরু করেছে।