বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাছির আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমানের অনশন কর্মসূচির প্রতি সংহতি জানিয়েছেন।
নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নাছির লিখেছেন, “তারেক রহমান একজন দুর্দান্ত সাহসী নেতা। ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে দুর্বার প্রতিরোধ গড়ে তুলেছিলেন। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বারবার নির্যাতিত হয়েছেন। জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে নিজের জীবনের ঝুঁকি নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন।”
তিনি আরও লিখেন, “তারেক রহমান একজন জনপ্রিয় সংগঠক। সৎ ও আপোষহীন মনোভাবের কারণে তারুণ্যনির্ভর রাজনীতিতে তিনি যুবকদের আকৃষ্ট করতে পেরেছেন। তার দলকে নিবন্ধন দিলে বাংলাদেশের গণতন্ত্র আরও শক্তিশালী হবে।”
পোস্টের শেষে নাসির নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “তারেক রহমানের দলকে নিবন্ধন দেওয়ার বিষয়ে নির্বাচন কমিশনকে আন্তরিকভাবে বিবেচনা করার অনুরোধ করছি।”