বাংলাদেশ জামায়াতে ইসলামী’র নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, “সোজা আঙুলে ঘি না উঠলে, আঙুল বাঁকা করব; ঘি আমাদের লাগবেই। গণভোট নির্বাচনের আগেই হতে হবে।”
বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে রাজধানীর পল্টন মোড় থেকে যমুনা অভিমুখী বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এসব কথা বলেন।
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি, নভেম্বরে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে আট দলের স্মারকলিপি প্রদান পূর্বে আয়োজিত এই সমাবেশে তাহের সরকারের প্রতি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “নো হাঙ্কি পাঙ্কি; সোজা সোজা গণভোট দিন। চালাকি করলে আন্দোলনের বিস্তার আরও বাড়বে।”
তিনি আরও বলেন, “জনগণের রায়কে ভয় পেলে চলবে না। গণভোটই আজ জাতির দাবি। আমরা শান্তিপূর্ণ উপায়ে দাবি জানাচ্ছি, কিন্তু সরকার যদি তা উপেক্ষা করে, তাহলে এই আন্দোলন দেশের প্রতিটি জেলা, উপজেলা ও ইউনিয়নে ছড়িয়ে পড়বে।”
সমাবেশে তিনি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও নভেম্বরে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবি পুনর্ব্যক্ত করেন।
সমাবেশ ও মিছিলে জামায়াতসহ আটটি ইসলামী দলের নেতাকর্মীরা অংশ নেন। নিরাপত্তার জন্য পল্টন ও আশপাশের এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন ছিল।