রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু ১৩ নভেম্বর

0
53

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন এবং নির্বাচন প্রস্তুতির অংশ হিসেবে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী বৃহস্পতিবার (১৩ নভেম্বর) থেকে এই সংলাপ শুরু হবে।

রোববার (৯ নভেম্বর) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা এ তথ্য নিশ্চিত করেছে।

সংলাপের কাঠামো ও সময়সূচি নির্বাচন কমিশনের প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিদিন দুটি সেশনে সংলাপ অনুষ্ঠিত হবে এবং প্রতি সেশনে ৬টি করে মোট ১২টি রাজনৈতিক দলের প্রতিনিধিকে ডাকা হবে।

জানা গেছে, সংলাপের শেষ দিকে নির্বাচন কমিশন বিএনপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর মতো প্রধান দলগুলোর সঙ্গে আলোচনা করবে।

কারা ডাক পাচ্ছেন না ইসি সূত্র জানিয়েছে, এই সংলাপে জাতীয় পার্টি, জাসদ, গণতন্ত্রী পার্টি, জাকের পার্টি, তরিকত ফেডারেশন, সাম্যবাদী দল, ন্যাশনাল আওয়ামী পার্টিসহ ১৪ দলীয় জোটের কাউকে না ডাকার বিষয়ে সিদ্ধান্ত নিতে যাচ্ছে নির্বাচন কমিশন।

পূর্ববর্তী সংলাপ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার আগে নির্বাচন কমিশন ইতোমধ্যে শিক্ষক, নির্বাচন বিশেষজ্ঞ এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে পৃথক সংলাপ সম্পন্ন করেছে।