জামায়াতের প্রতিনিধি দলের সাথে আইএমএফের বৈঠক

0
33

বাংলাদেশের টেকসই অর্থনীতি, বিভিন্ন আর্থিক খাত এবং সামাজিক বিষয়াবলী নিয়ে আলোচনা করতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) একটি প্রতিনিধি দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাথে বৈঠক করেছে। বুধবার (১২ নভেম্বর) দুপুর ১২টায় মগবাজারস্থ জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে আইএমএফের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন অ্যাডভাইজর টু দ্য বাংলাদেশ মিশন চিফ ক্রিস পাপাজর্জিউ। তাঁর সাথে ছিলেন আইএমএফের ঢাকাস্থ আবাসিক প্রতিনিধি ম্যাক্সিম ক্রিশকো, ডেপুটি চিফ অব মিশন আইভো ক্রেজনার এবং অর্থনৈতিক বিশ্লেষক তাওহিদ এলাহী।

অন্যদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, বিশিষ্ট শিক্ষাবিদ ড. আবদুর রব এবং শফিউল্লাহ।

বৈঠকে প্রধানত বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, বিভিন্ন আর্থিক খাতে শৃঙ্খলা আনয়ন, করব্যবস্থা ও রাজস্ব নীতি এবং দেশের সামাজিক খাতের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষই বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করার গুরুত্ব নিয়ে মতবিনিময় করেন।