দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

0
52

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ ১৩ নভেম্বর, বৃহস্পতিবার দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

এই তথ্য নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

ভাষণটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বিটিভি নিউজ, এবং বিটিভি ওয়ার্ল্ড।

উল্লেখযোগ্যভাবে, অধ্যাপক ইউনূস সর্বশেষ ৫ আগস্ট, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন।