কক্সবাজারে লকডাউনকে কেন্দ্র করে নাশকতা প্রতিরোধে সেনাবাহিনীর বিশেষ অভিযান

0
61

কক্সবাজার জেলায় পলাতক ফ্যাসিস্ট আ.লীগ ঘোষিত লকডাউনকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে সেনাবাহিনী বিশেষ অভিযান চালাচ্ছে। শহর ও জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সেনাদলের টহল জোরদার করা হয়েছে।

সেনাবাহিনী কলাতলী মোড়, বাস টার্মিনাল, বিমানবন্দর সড়ক, লালদীঘিপাড়, লিংক রোড, রামু, কোটবাজার ও উখিয়া এলাকায় টহল পরিচালনা করছে। ভ্রাম্যমাণ চেকপোস্টের মাধ্যমে পর্যটক ও স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।

এছাড়াও র‍্যাব, পুলিশ ও গোয়েন্দা সংস্থা যৌথভাবে নিরাপত্তা ব্যবস্থা তদারকি করছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানা গেছে।

সেনাবাহিনীর সূত্র জানায়, দেশের স্থিতিশীলতা বজায় রাখতে এবং কক্সবাজারে নাশকতা প্রতিরোধে তারা সর্বোচ্চ সতর্কতায় রয়েছে এবং এই তৎপরতা নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।