নতুন নিষেধাজ্ঞা ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের দূরত্ব বাড়াল

0
24

মার্কিন প্রশাসন ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন কর্মসূচি নিয়ে ৩২ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর আজ (১৩ নভেম্বর) নতুন কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই পদক্ষেপ দুই দেশের পুরোনো বিরোধকে আরও বাড়িয়ে তোলে। যুক্তরাষ্ট্র দাবি করছে, এই নিষেধাজ্ঞাগুলো ইরানের সামরিক সক্ষমতা বৃদ্ধির জন্য ব্যবহার হওয়া আন্তর্জাতিক সরবরাহ শৃঙ্খল ভেঙে দেওয়ায় লক্ষ্যস্থির। অপরদিকে ইরান বলছে, তারা সম্পূর্ণরূপে আত্মরক্ষামূলক, এবং যুক্তরাষ্ট্রের অভিযোগ ভিত্তিহীন।

মার্কিন অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো ছড়িয়ে আছে ইরান ছাড়াও সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, চীন, হংকং, ভারত, জার্মানি ও ইউক্রেনে। এর ফলে যুক্তরাষ্ট্র আরো সতর্ক রয়েছে এবং এই ধরনের কর্মকাণ্ডে জড়িত সবাইকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিচ্ছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই নিষেধাজ্ঞাকে আন্তর্জাতিক আইন ভঙ্গ এবং রাজনৈতিক চাপ বলেছে। তারা বলছে, এসব নিষেধাজ্ঞার সঙ্গে ইরানের প্রতিরক্ষা নীতি বা পারমাণবিক কর্মসূচির কোনো সম্পর্ক নেই। বিশেষজ্ঞরা মনে করছেন, এই নিষেধাজ্ঞা মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ভারসাম্যের ওপর প্রভাব ফেলতে পারে এবং ইরানের সঙ্গে চীন, রাশিয়া ও তুরস্কের সম্পর্ক শক্তিশালী করতে পারে।

 

তথ্যসূত্র : মেহের নিউজ