সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের ৫ বছরের কারাদণ্ড

0
86

চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজসাক্ষী (Approver) সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের ৫ বছরের কারাদণ্ড ঘোষণা করেছে ট্রাইব্যুনাল।

সোমবার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার পর ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই রায় প্রদান করেন।

একই অপরাধের দায়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও আসাদুজ্জামান খাঁন কামালের (সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী) ফাঁসির রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মামলার বিবরণ অনুযায়ী, প্রধান আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খাঁন কামাল বর্তমানে পলাতক রয়েছেন। তবে মামলার রাজসাক্ষী সাবেক আইজিপি মামুন প্রায় বছরখানেক ধরে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। ট্রাইব্যুনালে তিনি সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন। রাজসাক্ষী হওয়ায় তার লঘু শাস্তি হয়েছে বলে জানা গেছে।