মঙ্গলবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় রংপুর বিভাগের “৫৩ জন জুলাই যোদ্ধার গেজেট বাতিল” করার সিদ্ধান্ত নিয়েছে। গতকাল সোমবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব (গেজেট) হরিদাস ঠাকুর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, “জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫ (অধ্যাদেশ নম্বর ৩০, ২০২৫)-এর ১১ (৪) ধারা এবং Rules of Business 1996 Gi Schedule-1 (Allocation of Business) এর ক্রমিক নম্বর ২৩ অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে প্রদত্ত ক্ষমতাবলে জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এ ‘জুলাই যোদ্ধা’ গেজেট থেকে ওই ৫৩ জনের গেজেট বাতিল করা হলো।” এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম জানান, “আগের তালিকাগুলো যাচাই-বাছাই হচ্ছে। বিভিন্ন অভিযোগ এসেছে যে, তালিকাভুক্তদের কেউ কেউ জুলাই আন্দোলনে আহত নন বা আন্দোলনে সাধারণত উপস্থিত ছিলেন না।” তিনি জানান, এমন তথ্যগুলো সরকারের জন্য চিন্তার বিষয়।
এ ছাড়াও, গত ৩ আগস্ট শহীদদের তালিকা থেকে আটজনের নাম বাতিল করে মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছিল।
বর্তমানে সরকারি হিসেবে শহীদের সংখ্যা ৮৩৬ জন। এ পর্যন্ত মোট আহত বা জুলাই যোদ্ধা ১৩ হাজার ৮০০ জন, যাদের মধ্যে ‘অতি গুরুতর আহত’ (ক), ‘গুরুতর আহত’ (খ) ও ‘আহত’ (গ) শ্রেণিতে বিভক্ত রয়েছে। এটি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রথমবারের মতো জুলাই যোদ্ধার গেজেট বাতিলের পদক্ষেপ।